মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার ফলসিয়া গ্রামে দেয়াল চাপা পড়ে সবুজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিজ বাড়ির দেয়াল চাপা পড়ে সবুজ নামে ১২ বছরের একটি শিশু গুরুতর আহত হয়। পরে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার নির্মল কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


