তিন তালাকের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে মহিলারা

মাগুরানিউজ.কমঃ

সল

আন্তর্জাতিক ডেস্কঃ তিন তালাকে বিচ্ছেদের শরিয়তি কানুনে পরিবর্তন চাইছেন দিল্লির মুসলিম মহিলারাই। এ নিয়ে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছেন। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যে, শীর্ষ আদালত তখনই এই বিষয়ে এগতে পারে যদি মুসলিম সম্প্রদায় সহযোগিতা করেন। তাঁদের মতামত এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতে বহু ধর্মের মানুষের বসবাস। তাঁদের প্রত্যেকের রীতি বিশ্বাস এক এক রকম। এই অবস্থায় কারও ধর্মবিশ্বাসে ও ধর্মাচরণে আঘাত দিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া শীর্ষ আদালতের পক্ষে সম্ভব নয়। তার উপর তিন তালাক বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। প্রসঙ্গত এ ব্যাপারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক বছর পঁচিশের মহিলা৷ তাঁর অভিযোগ, স্বামী বিদেশে থাকাকালীন ই-মেলের মাধ্যমে তিন তালাকের মেসেজ পাঠিয়ে তাঁর সঙ্গে বিচ্ছেদের পদক্ষেপ নিয়েছেন। আরেক মহিলারও একই অবস্থা। এঁরাই একজোট হয়ে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর জানিয়েছেন, তিন তালাকের পক্ষে-বিপক্ষে পরবর্তী যুক্তি  ও পালটা যুক্তি তিনি শুনবেন আগামী ৬ সেপ্টেম্বর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: