মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরে আজ সকাল থেকে ময়লার স্তূপ থেকে উদ্ধার হওয়া সদ্যোজাত এক শিশুকে নিয়ে চাঞ্চল্য ছড়ায়। হয়তো কারো অনৈতিক সম্পর্কের ফসল হয়ে নিস্পাপ শিশুটিকে জন্মের পর-পরই হতে হয়েছে নির্মম নিষ্ঠুরতার শিকার।
বর্তমানে মাগুরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চলছে শিশুটির চিকিৎসা।
মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ব্রাদার জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের খানপুর গ্রামের এক ব্যক্তি নবজাতক কন্যা শিশুটিকে সদর হাসপালে নিয়ে আসেন। মাগুরা সরকারি ফুড গোডাউনের পাশে কান্নার শব্দ শুনে আবর্জনার মধ্যে থেকে তিনি শিশুটিকে তুলে এসেছেন। শিশুটি একটি ব্যাগের মধ্যে তুলো দিয়ে প্যাচানো অবস্থায় পড়ে ছিল।
সদর হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার দেবাশিষ বিশ্বাস জানান, প্রথম দিকে সুস্থ্য মনে হলেও বর্তমানে শিশুটি প্রচন্ড শ্বাস কষ্টে আক্রান্ত। তবে সুস্থ্য করে তোলার জন্য শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।


