আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
মাগুরানিউজ.কমঃ
ক্ষুদ্রঋণ মডেলের আদলেই বিশেষায়িত ব্যাংক হিসেবে যাত্রা শুরু করছে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’। আজ বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে মাগুরার শালিখাতেও ব্যাংকের শাখার শুভ উদ্বোধন করেন মাননীয় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বিরেন শিকদার এমপি।
দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’কে বিশেষায়িত ব্যাংক হিসেবে ঘোষণা করে সরকার।
পল্লী সঞ্চয় ব্যাংকটি মূলত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের স্থায়ী রূপ। এ প্রকল্পটির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ৩০ তারিখ। মেয়াদ শেষ হওয়ার মাত্র ৮ দিন আগেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’।


