মাগুরানিউজ.কমঃ
বুধবার (২২ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিবিএস’র ‘রিপোর্ট অব বাংলাদেশ সেম্পল ভাইটাল স্টাটিকটিস-২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে জানানো হয় দেশের মানুষের গড় আয়ু আরো এক ধাপ বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭০ বছর ৯ মাস। এর আগে ২০১৪ সালে গড় আয়ু ছিল ৭০ বছর ৭ মাস।
এসয়ময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিবিএস’র মহাপরিচালক আব্দুল ওয়াজেদ প্রমুখ।


