মাগুরানিউজ.কমঃ
রূপময় ঋতু বর্ষার তৃতীয় দিন আজ। মেঘের পরশে আকাশ আবৃত হলো। আষাঢ়ের তৃতীয় দিনে রিমঝিম রিমঝিম বৃষ্টি হলো আজ। বর্ষাকাল চলবে শ্রাবণের শেষ দিনটি পর্যন্ত। বাংলায় আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষা ঋতু।
বিকাল ৫টা থেকে শুরু হলো আষাঢ়ের প্রথম বৃষ্টি। বৃষ্টির সাথে আছে মেঘের গর্জন। বৃষ্টিতে চলাফেরার সমস্যা হলেও গত কয়েকদিনের প্রচন্ড গরম শেষে এই বৃষ্টিতে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি।


