৯০ দিনেই বাজিমাত করলেন মাগুরার কৃষকেরা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

৯০ দিনেই বাজিমাত করলেন মাগুরার চাষিরা। কৃষকদের কাছে অন্যতম অর্থকরী ফসল হিসেবে গুরুত্ব পাচ্ছে বাঙ্গি জাতীয় ফল নালিম। এ ফল চাষে মাত্র ৯০ দিনেই বিঘাপ্রতি ২৫-৩০ হাজার টাকা মুনাফা অর্জন করতে পারছেন কৃষক। ফলে স্থানীয় কৃষকরা এখন নালিম চাষে ঝুঁকছেন। সেখানে ক্রমেই বাড়ছে ফলটির বাণিজ্যিক আবাদ।

সদর উপজেলার হাজরাপুর, হাজীপুর, রাঘবদাড় ইউনিয়নের নড়িহাটি, ইছাখাদা, শিবরামপুর, বিরপুর, মির্জাপুরসহ অন্তত ১০টি গ্রাম নালিম চাষের জন্য সুপরিচিত হয়ে উঠেছে। ইছাখাদার কৃষকরা জানান, এ ফলের চাষ শুরু হয় এপ্রিল-মে মাসে এবং পাকে জুলাই-আগস্টের দিকে। প্রতি বিঘা জমিতে খরচ হয় ৭-৮ হাজার টাকা। সার কিংবা অন্য তেমন কোনো কৃষি উপকরণ প্রয়োজন হয় না বলে লাভও হয় বেশি। এটি লিচু ও পেয়ারা বাগানের সঙ্গে চাষ হয়ে থাকে। চাষ পদ্ধতি বাঙ্গির মতোই।

মাগুরা এবং ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকাররা মাঠ থেকেই এটি সংগ্রহ করে নিয়ে যায়। আবার অনেক সময় বেপারিরা ক্ষেতসহ পাইকারি দরে কিনে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: