মাগুরায় জমজমাট ইফতার বাজারে হটাৎ ঢাকাই ছবির ভিলেনের মতো বৃষ্টি হাজির

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আজ শুক্রবার দুপুর থেকেই ইফতার কেনার জন্য মাগুরাতে দোকানে ভিড় বাড়তে থাকে। আষাঢ় মাসের প্রথম বৃষ্টির মাঝে টিনশেড ঘরে থেকে বৃষ্টিবিলাস এবং বাঙালির ঐতিহ্যবাহী ইলিশ মাছ দিয়ে খিচুড়ির ভোজ যে কারও কাছে অসাধারণ কিছু বলে মনে হবে। কিন্তু এই আষাঢ় মাসেই পবিত্র মাহে রমজান উপনীত হওয়ায় নামিদামি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ চপপেঁয়াজি বিক্রেতারা যখন ইফতার ব্যবসায়ীতে পরিণত হয়ে দুই-তিন টাকা মুনাফা লাভ করছেন ঠিক তখনই ঢাকাই ছবির ভিলেনের মতো সদা ক্রন্দনরত মেঘমালা নিয়ে বিরামহীন বৃষ্টি হাজির হয়ে কান্নাকাটি করছে। আর আকাশের এই অবিরাম কান্নায় ছন্দপতন ঘটেছে মাগুরার প্রসিদ্ধ ও অলিগলির ইফতার বাজারে।

বৃষ্টির উৎপাতে ঘর থেকে কেউ বের হচ্ছেন না বলে ক্রেতার অভাবে ইতোমধ্যেই ক্ষতির মুখে পড়েছে ইফতার বাজারের ‘অরিজিন্যাল’ এবং ‘মৌসুমি’ বিক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: