মাগুরাতে মাছের রাজা ছাড়াই জামাইষষ্ঠীর মেন্যু

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় মহা আড়ম্বরে উদযাপন করা হচ্ছে জামাইষষ্ঠী। এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ খাওয়া-দাওয়া। তবে জামাইদের ভুরিভোজের জন্য ইলিশ মাছের প্রথা থাকলেও এবার বাজারে দেখা নেই মাছের রাজা ইলিশের।

জামাইষষ্ঠীতে মূলত শাশুড়িরা ষষ্ঠীদেবীর পূজা করে মেয়েসহ মেয়ের জামাইয়ের মঙ্গল কামনা করেন। সেই সঙ্গে আয়োজন করেন ভুরিভোজের। ভোজের অন্যতম পদ পদ্মার ইলিশ মাছের পাতুরি, ভাপা, সরিষা ইলিশ অথবা ইলিশ ভাজা। বিশেষ এ দিনে আদরের জামাইদের জন্য ইলিশ মাছের পদগুলির মধ্যে যে কোনো একটি পদের প্রথা রয়েছে।

কিন্তু এ বছর শাশুড়িদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ইলিশ মাছ। বাজারে ইলিশের সাক্ষাৎ পাওয়া দুস্কর। মাছ ব্যবসায়ীরা গুটি কয়েক ইলিশ মাছ নিয়ে বসে আছেন। দামও মধ্যবিত্তের নাগালের বাইরে। ফলে অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের শাশুড়িরা জামাইষষ্ঠীর ভুরিভোজের মেন্যু তৈরি করছেন মাছের রাজা ইলিশ ছাড়াই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: