মাগুরানিউজ.কমঃ
তরুণ এক ভারতীয় দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে এসেছে ভারত।
বিরাট কোহলি, রোহিত শর্মাসহ দলের অনেক ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে লোকেশ রাহুল, চাহাল এবং কারুন নায়ারের মত তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু দলটা ভারত বলেই এই তারুণ্যনির্ভর দল নিয়েও অনায়াসে জয়ের চিন্তা করে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯ উইকেটের জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনি বাহিনী।
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরির দেখা পেলেন লোকেশ রাহুল।


