ইলিশ এবার ‘বাংলা’র নয় ‘বার্মা’র!!!

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্ক-

২২ হাজার রুপিতে ৪ কেজি ওজনের ইলিশ মাছ কিনে খবরের শিরোনামে এসেছেন কলকাতার এক ব্যবসায়ী।‍ হাওড়ার পাইকারি বাজার থেকে এ ইলিশ কিনেছেন তিনি।

তবে তা পদ্মা নদীর বিখ্যাত ইলিশ নয়, মায়ানমার থেকে আনা ইলিশ! তবে তা নাকি স্বাদে-গন্ধে কোনো অংশেই পদ্মার ইলিশের চেয়ে কম যায় না৷

জিবাংলা জানায় কেজি থেকে দেড় কেজি বা একটু বড় সাইজের মায়ানমারের ইলিশের পাইকারি দাম হাজার রুপি থেকে ১৩০০। কিন্তু চার কেজি ওজনের ইলিশ প্রায় পাওয়াই যায় না।

কলকাতার একাধিক মাছ বিক্রেতাকে নিলামে পরাজিত করে মাছ ব্যবসায়ী মহম্মদ ইমতিয়াজ সাড়ে পাঁচ হাজার টাকা কেজি দরে ইলিশটি কিনে নিয়েছেন।

তিনি জানান, তার ক্রেতার আবদার ছিলো, বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছই কিনবেন। সেখানে দাম কোনো বিষয় নয়। তবে কে এই ইলিশটি কিনেছেন তা জানাতে অস্বীকার করেন ইমতিয়াজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: