মাগুরায় কাঁচা মরিচের মেজাজ খারাপ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

রমজানে প্রতিবছর যে পণ্যটির দাম সবচেয়ে বেশি বাড়ে তা হচ্ছে কাঁচা মরিচ। অন্যান্য বছর রজমানের শুরুতে একশ টাকার কাছাকাছি থেকে দেড়শ টাকা দরেও কাঁচামরিচ বিক্রি হতে দেখা গেছে।

এবার বিপরীত চিত্র দেখা গেছে কাঁচা মরিচের বাজারে। সবজির বাজারের অন্যতম উপকরণ কাঁচা মরিচ বৃহস্পতিবার সকালে মাত্র ১৫ টাকা কেজি দরেও বিক্রি হতে দেখা গেছে কাঁচাবাজারে।

সকালে সবজির বাজারে এসে ঠিক যেন হতভম্ব হয়ে গিয়েছিলেন ক্রেতা সাইফুল হোসেন। বলছিলেন, কাঁচা মরিচের কেজি যে এসময়ে ১৫ থেকে ২৫ টাকা হয়, তা তিনি অনেক বছরে প্রথম দেখলেন। এমনই বিস্ময় আর কৌতুহল ছিল অন্য সকল ক্রেতার মাঝেও।

বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, প্রচুর সরবরাহ এবং বৃষ্টির কারণে এই দর পতন। তাছাড়া বাজারে ক্রেতা স্বল্পতা এর সাথে যোগ করেছে নতুন মাত্রা। তবে বাজারে ৩৫ থেকে ৪০ টাকা দরে পণ্যটি বিক্রি হয়েছে।

অবশ্য বাড়তি দাম রয়েছে নিত্য প্রয়োজনীয় চিনি, মসুর, ডাল, পেঁয়াজ ও রসুনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: