প্রাথমিকে নিয়োগ পাবেন প্যানেলভুক্ত প্রায় সব শিক্ষক

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

উচ্চ আদালতের নির্দেশে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারি শিক্ষক পদে নিয়োগ পেতে যাচ্ছেন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত শিক্ষকরা। নানা জল্পনা-কল্পনা ও অস্পষ্টতা থাকলেও অবশেষে প্যানেলভুক্ত সব শিক্ষককেই নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর এ বিষয়ে সংবাদমাধ্যমে জানান, জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে যে পঞ্চম পদ (আগে প্রধান শিক্ষকসহ চারজন ছিলেন, এখন পাঁচজন) সৃষ্টি করা হয়েছে, সেটির হিসাব ধরেই প্যানেলভুক্তদের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্যানেলভুক্ত প্রার্থীদের প্রায় সবাই নিয়োগ পাবেন।

মহাপরিচালক জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতর বৃহস্পতিবারই এ সংক্রান্ত নতুন নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: