মাগুরানিউজ.কমঃ
রোদে-তাপে ঝলসে যাওয়া জেলাবাসীকে স্বস্তি দিয়ে মাগুরা ও সংলগ্ন এলাকায় ঢুকল টুকটাক বর্ষা। গতপরশু সকাল থেকেই মাগুরার বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল বৃষ্টি। গতকালও বিকালে বৃষ্টির বেগ বাড়ে। আজ বেলা ১টার দিকে ঘন্টাব্যাপী তুমল বৃষ্টিতে স্বস্তিতে মাগুরা শহরবাসী।
আবহাওয়া দফতর জানায়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই এই বৃষ্টি। বর্ষার আগমন আর সময়ের অপেক্ষা মাত্র।


