মাগুরানিউজ.কমঃ
মোটরসাইকেলে একের অধিক আরোহী যেন এক নতুন আতঙ্কের নাম। রাজধানী ঢাকাসহ দেশজুড়ে একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে দেশের সর্বস্তরের মানুষ। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি হত্যার ঘটনায় খুনীরা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে মোটরসাইকেল।
বুধবার (৮ জুন) মাগুরাতেও চোরঙ্গী মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সার্জেন্ট ও ট্রাফিক পুলিশকে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চেক করতে দেখা গেছে।
পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ্’র নেতৃত্বে জেলায় বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ ইউনিটের অফিসারগণ মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট ব্যবহার না করায় আজ মোট ১২৫টি মামলা রুজু করা হয় জানায় জেলা পুলিশ।
ছবি- জেলা পুলিশ।


