মাগুরানিউজ.কমঃ
ডিজিটাল অর্থনৈতিক প্রতারণা রোধে আজ ৮ জুন মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে পুলিশ সুপারের উদ্যোগে জেলার সকল বিকাশ এজেন্টদের সাথে প্রতারণা, সন্ত্রাসী কার্যকলাপ ও জঙ্গীবাদে অর্থ লেনদেন সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাশ এজেন্টদেরকে গ্রাহক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রদত্ত নির্দেশনা সঠিকভাবে পালন করার জন্য বলা হয়।
বিকাশ এজেন্টদের উপস্থিতিতে সভায় পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ্, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ সদর থানা উপস্থিত ছিলেন বলে জেলা পুলিশ অফিস জানায়।
ছবি- জেলা পুলিশ।


