মাগুরানিউজ.কমঃ
অপেক্ষার প্রহর গোনা চলছিল। অবশেষে অপেক্ষার অবসান। রোদে-তাপে ঝলসে যাওয়া জেলাবাসীকে স্বস্তি দিয়ে মাগুরা ও সংলগ্ন এলাকায় ঢুকল টুকটাক বর্ষা।
গতকাল সকাল থেকেই মাগুরার বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল বৃষ্টি। আজও বিকালে বৃষ্টির বেগ বাড়ে। আবহাওয়া দফতর জানায়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই এই বৃষ্টি। বর্ষার আগমন আর সময়ের অপেক্ষা মাত্র।


