মাগুরায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরের জামরুলতলা এলাকায় সার্জিক্যাল ক্লিনিক নামে একটি বে-সরকারি ক্লিনিকে নাকের পলিপাস অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় মঙ্গলবার রাতে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই রোগীর নাম শিউলি বেগম (২৮)। তিনি মহম্মদপুর উপজেলার উরুরা গ্রামের মো: বাবু বিশ্বাসের স্ত্রী।

নিহতের ভাই আকমল হোসেন বিশ্বাস অভিযোগ করেন বলেন- সামান্য নাকে পলিপাস অপারেশনের জন্য আমার বোন শিউলিকে শহরের সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে অজ্ঞান করে ডা. শাহাজাদ সেলিম অপারেশনের মাধ্যমে শিউলির পলিপাস অপসারণ করেন।

কিন্তু পরে আর শিউলির জ্ঞান ফেরেনি। বেশ কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি অভিযোগ করেন- সামান্য পলিপাস অপারেশনের জন্য অদক্ষ হাতে অজ্ঞান করাসহ চিকিৎসকদের অবহেলার কারণেই শিউলির মৃত্যু হয়েছে।

মাগুরা সদর থানার ওসি আজমল হুদা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। চিকিৎসকদের অবহেলার অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: