মাগুরানিউজ.কমঃ
স্টাফ রিপোর্টার-
‘সঞ্চয় আপনার ও জাতির সমৃদ্ধি আনে’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে আজ শনিবার (৪জুন) র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকালে মাগুরা কালেক্টরেট থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদের নেতৃত্বে র্যালীতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ঠরা অংশ নেয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা।
জেলা সঞ্চয় অফিসার মো: ওহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক রফিকূর ইসলাম, কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার মতিয়ার রহমান, অবসরপ্রাপ্ত সহকারি কমিশনার ট্যাক্স আবুল খায়ের মিয়াসহ অন্যরা।

