মাগুরানিউজ.কমঃ
স্টাফ রিপোর্টার-
চলছে মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের ভোট গ্রহণ। নির্বাচনে ভোট কেন্দ্রগুলোয় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, দুপুর ১২টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মেয়াদ পূর্ণ না হওয়ায় কুচিয়ামোড়া ইউপি নির্বাচন ২য় ধাপে অনুষ্ঠিত হয়নি । তাই ষষ্ঠ ধাপে এ ইউনিয়নের নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।
এ নির্বাচনে কুচিয়ামোড়া ইউনিয়ন থেকে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৩ জন সাধারণ সদস্য, ১১ জন সাধারণ নারী সদস্য প্রতিদ্বন্দিতা করছেন । নির্বাচনে ১৯ হাজার ১ শত ৪৫ জন ভোটার ৯ টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ।

