মাগুরানিউজ.কমঃ
স্টাফ রিপোর্টার-
চলছে মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের ভোটগ্রহণ। নির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, দুপুর ১২টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমান আদালত, নির্বাচন কমিশনের ৩জন অফিসার। পুলিশ, বিজিবি ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স তৎপর রয়েছে।
এখন পর্যন্ত কোন কেন্দ্র থেকে জালভোটের কোন অভিযোগ পাওয়া যায়নি। সকাল থেকেই কেন্দ্রগুলিতে ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ করা গেছে।
মেয়াদ পূর্ণ না হওয়ায় কুচিয়ামোড়া ইউপি নির্বাচন ২য় ধাপে অনুষ্ঠিত হয়নি । তাই ষষ্ঠ ধাপে এ ইউনিয়নের নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।
এ নির্বাচনে কুচিয়ামোড়া ইউনিয়ন থেকে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৩ জন সাধারণ সদস্য, ১১ জন সাধারণ নারী সদস্য প্রতিদ্বন্দিতা করছেন । নির্বাচনে ১৯ হাজার ১ শত ৪৫ জন ভোটার ৯ টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ।
পুলিশ সূত্রে জানা গেছে, কুচিয়ামোড়া ইউপি নির্বাচনে সবকটি কেন্দ্র কে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ১৭০ জন পুলিশ সদস্য, ১৫৩ জন আনসার সদস্য, র্যাব এর মোবাইল টিম, ৩৭ জন বিজিবি সদস্য, ডিবি-ডিএসবির নেতৃত্বে স্টাইকিং ফোর্স, মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাজ করছে ।

