মাগুরানিউজ.কমঃ
চলছে মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের ভোট গ্রহণ। সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যাচ্ছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত, নির্বাচন কমিশনের ৩জন অফিসার। পুলিশ, বিজিবি ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স তৎপর রয়েছে।
এখন পর্যন্ত কোন কেন্দ্র থেকে জালভোটের কোন অভিযোগ পাওয়া যায়নি।
মেয়াদ পূর্ণ না হওয়ায় কুচিয়ামোড়া ইউপি নির্বাচন ২য় ধাপে অনুষ্ঠিত হয়নি । তাই ষষ্ঠ ধাপে এ ইউনিয়নের নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে।
এ নির্বাচনে কুচিয়ামোড়া ইউনিয়ন থেকে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৩ জন সাধারণ সদস্য, ১১ জন সাধারণ নারী সদস্য প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচনে ১৯ হাজার ১ শত ৪৫ জন ভোটার ৯ টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ।


