শ্রীশ্রী লোকনাথ বাবার ১২৬ তম তিরোধান তিথি উপলক্ষে মাগুরাতে ৩দিন ব্যাপি উৎসবের আয়োজন করা হয়েছে। শ্রীশ্রী লোকনাথ মন্দির দরি মাগুরায় এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
কয়েক হাজার লোকনাথ ভক্ত অনুষ্ঠানে এসে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর তিরোধানের অনুষ্ঠানে অংশ নেয়। আয়োজক কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও সুসংগঠিত কর্মতৎপড়তায় সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয় শ্রীশ্রী লোকনাথ বাবার পুজো।


