মাগুরানিউজ.কমঃ
আগামিকাল ৪জুন মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৩ জন সাধারণ সদস্য, ১১ জন সাধারণ নারী সদস্য প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচনে ১৯ হাজার ১ শত ৪৫ জন ভোটার ৯ টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ।
পুলিশ সূত্রে জানা গেছে, কুচিয়ামোড়া ইউপি নির্বাচনে সবকটি কেন্দ্র কে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ১৭০ জন পুলিশ সদস্য, ১৫৩ জন আনসার সদস্য, র্যাব এর মোবাইল টিম, ৩৭ জন বিজিবি সদস্য, ডিবি-ডিএসবির নেতৃত্বে স্টাইকিং ফোর্স, মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাজ করবে ।


