সর্বোচ্চ সতর্কতা, কুচিয়ামোড়া ইউপি নির্বাচনের ৯কেন্দ্রই ঝূকিপূর্ণ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের শেষ ধাপে সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্দেশনায় বলা হয়, চলমান ইউপি নির্বাচনের পাঁচটি পর্ব ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৪ জুন ষষ্ঠ ও শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম পর্যায়ের  ইউপি নির্বাচনেও বিভিন্ন স্থানে সংঘাত, হানাহানি ঘটেছে এবং বেশ কিছু প্রাণহানি হয়েছে, যা কোনোমতেই কাম্য নয়।

আগামিকাল শনিবার (৪জুন) মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। এ ইউনিয়নের মোট ৯টি কেন্দ্রের সবকটি কেন্দ্রই ঝূকিপূর্ণ ঘোষণা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কুচিয়ামোড়া ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ১৭০ জন পুলিশ সদস্য, ১৫৩ জন আনসার সদস্য, র‌্যাব এর মোবাইল টিম, ৩৭ জন বিজিবি সদস্য, ডিবি-ডিএসবির নেতৃত্বে স্টাইকিং ফোর্স, মোবাইল টিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাজ করবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: