মাগুরানিউজ.কমঃ
আগামীকাল ৪জুন মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন। ইতিমধ্যেই সকল প্রস্তুতি শেষ হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌছে গেছে।
এ ইউনিয়নের মোট ৯টি কেন্দ্রের সবকটি কেন্দ্রই ঝূকিপূর্ণ ঘোষণা করেছে পুলিশ।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদরের ১৩ ইউনিয়নের মধ্যে ১২টির নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ।
মেয়াদ পূর্ণ না হওয়ায় কুচিয়ামোড়া ইউপি নির্বাচন ২য় ধাপে অনুষ্ঠিত হয়নি। তাই ষষ্ঠ ধাপে এ ইউনিয়নের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে।


