ঈদে যাতায়াত নির্বিঘ্ন করতে ৬ দিন ট্রাক, কাভার্ড ভ্যান বন্ধ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল ৬ দিন (ঈদের আগে তিন ও পরের তিন দিন) বন্ধ থাকবে। পাশাপাশি ঈদকে ঘিরে ১০ দিন (১ থেকে ১০ জুলাই) দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর রমনায় একটি রেস্টুরেন্টে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: