মাগুরায় ৪ কেজি ওজনের নতুন জাতের আম ‘মোল্যা-১ ইয়াসমিন’

মাগুরানিউজ.কম: 

mn

মাগুরায় চার কেজি ওজনের নতুন জাতের আম উদ্ভাবন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন শালিখার উপজেলার শতখালী গ্রামের আল-আমিন নার্সার্রীর মালিক আতিয়ার রহমান মোল্যা।

নার্সারীতে গিয়ে দেখা যায় একটি আম গাছে ১১টি আম ধরেছে। সবচেয়ে বড় আমটি লম্বায় ১৩ ইঞ্চি, বেড় ১৮ ইঞ্চি। এর ওজন প্রায় চার কেজি।

আতিয়ার রহমান ‘মাগুরানিউজ’কে জানান তার প্রতিবেশী ইব্রাহীম হোসেন ৬ বছর আগে ব্রুনাই থেকে আমের একটি শায়ন ডাল এনে তার বাড়ির আম গাছে কলম দেয়। ২ বছর পর সেই গাছে দেড় কেজি ওজনের কয়েকটি আম ধরে।

সেখান থেকে একটি শায়ন ডাল এনে তিনি নিজের নার্সারীতে একটি ফজলী আমের গাছের সাথে কলম দেন। গত বছর ওই গাছে ২ কেজি ওজনের ৫টি আম ধরে। এতে তিনি আরো উৎসাহিত হয়ে আম গাছের ব্যাপক পরিচর্যা শুরু করেন। এতে তিনি আশাতীত ফল লাভ করেন। এবার গাছে ১১টি আম ধরেছে। প্রতিটির ওজন ৪ কেজি মতো হবে।

আমগুলো চলতি শ্রাবন মাসের শেষ দিকে পাকবে বলে জানান তিনি। তার পারিবারিক পদবী মোল্যা ও ইব্রাহীমের কন্যা ইয়াসমিনের নামে নতুন জাতের আমের নাম রেখেছেন ‘মোল্যা-১ ইয়াসমিন’।
 
এদিকে এই ‘নতুন জাতের’ আম উদ্ভাবনের সংবাদ ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এই আম দেখতে আল-আমিন নার্সার্রীতে প্রচুর লোকের সমাগম হচ্ছে। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: