‘সোনার বাংলা’ গড়তেই আধুনিক কৃষিশিক্ষা- মাগুরায় সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কম:

11034211_16192003416452ui48_4267tyt031593851699161_n

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বিশ্বমানের আধুনিক কৃষিশিক্ষা নিশ্চিত করতে হবে। আর সে লক্ষেই সরকার কাজ করে চলেছে।

দেশের কৃষক কৃষিতে প্রশিক্ষিত হয়ে উঠছেন। আমাদের দেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, শতকরা ৯০ ভাগ লোক কৃষি কাজের সাথে জড়িত। জনসংখ্যা বাড়ছে, আর কৃষি জমির সংখ্যা কমছে, এ অবস্থায় কৃষক বাঁচাতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, উন্নত বীজ ও কৃষকদের  আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরী।

আজ সকালে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালায় মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব জনাব সাইফুজ্জামান শিখর এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের এ প্রশিক্ষণ মাগুরা অঞ্চলের কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে অনেকটা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।

সরকারের ‘উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন’ শীর্ষক প্রকল্পের আওতায় (আজ) বুধবার মাগুরায় পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে পাট অধিদফতর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ফরিদপুর অঞ্চল এ কর্মশালার আয়োজন করে।

বুধবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন সভাপতিত্ব করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব জনাব সাইফুজ্জামান শিখর।

বক্তব্য রাখেন পাট অধিদফতরের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. শাহাদাত হোসেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু প্রমুখ।

দিনব্যাপি এ কর্মশালায় মাগুরার ২শ কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টিসহ পাট চাষ পদ্ধতি, রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: