দেশে ফিরলেন আরো ১৫৫ বাংলাদেশি। মাগুরার ৬ জন

মাগুরানিউজ.কম:
mn
মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরো ১৫৫ বাংলাদেশি অভিবাসীকে ফেরত দিয়েছে মিয়ানমার। ১৫৫ জনের মধ্যে সিরাজগঞ্জের ২৫, চুয়াডাঙ্গার ১০, সাতক্ষীরার ২, মাদারীপুরের ১৪, কুষ্টিয়ার ৪, মাগুরার ৬, পাবনার ১২, নারায়ণগঞ্জের ৩৮, ঝিনাইদহের ১৪, যশোরের ১০, কুমিল্লার ৭, জয়পুরহাটের ৫ ও সুনামগঞ্জের ৮ জন রয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
 
বুধবার দুপুর দেড়টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠক শেষে এসব অভিবাসীদের আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়।
 
গত ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে ভাসমান অবস্থায় দেশটির নৌবাহিনী ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীদের উদ্ধার করে। এদের মধ্যে ১৫৫ জনকে বাংলাদেশি হিসাবে শনাক্ত করা হয়। তারা দীর্ঘ ৫৪ দিন কারাভোগ করেন।
 
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম। বিজিপির পক্ষে নেতৃত্ব দেন ১নং সেক্টরের কমান্ডিং অফিসার লে. কর্নেল কই তুইজা।
 
সকাল সাড়ে ১০টা থেকে মিয়ানমারের ঢেকিবুনিয়াস্থ ১নং বিজিপি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় দুপুর দেড়টায়।
কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান জানান, সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি দল ১৫৫ বাংলাদেশি অভিবাসীকে হস্তান্তর করেছে।
 
তিনি আরো জানান, এদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পরে আইনী প্রক্রিয়া শেষ করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠানো হবে।
 
মিয়ানমার থেকে ফেরত আসা অভিবাসীদের খাদ্য ও মানবিক সেবা দেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজিবির এ কর্মকর্তা।
 
এর আগে গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ৮ জুন ১৫০ জনকে এবং  ১৯ জুন ৩৭ জনকে ফেরত আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: