কৃষিতেই সমৃদ্ধি- মাগুরায় মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব

মাগুরানিউজ.কম:

mn

দেশের বেশির ভাগ কৃষক কৃষিতে প্রশিক্ষিত হয়ে উঠছেন। আমাদের দেশের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, শতকরা ৯০ ভাগ লোক কৃষি কাজের সাথে জড়িত। জনসংখ্যা বাড়ছে, আর কৃষি জমির সংখ্যা কমছে, এ অবস্থায় কৃষক বাঁচাতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, উন্নত বীজ ও কৃষকদের  আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরী। কৃষিতেই সমৃদ্ধি বাংলাদেশের।

আজ সকালে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় তিনি একথা বলেন।

সরকারের ‘উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন’ শীর্ষক প্রকল্পের আওতায় (আজ) বুধবার মাগুরায় পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে পাট অধিদফতর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ফরিদপুর অঞ্চল এ কর্মশালার আয়োজন করে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব জনাব সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসেন সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন পাট অধিদফতরের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. শাহাদাত হোসেন, মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু প্রমুখ।

দিনব্যাপি এ কর্মশালায় মাগুরার ২শ কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টিসহ পাট চাষ পদ্ধতি, রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: