মাগুরায় উপ-নির্বাচনে রোস্তম আলী বিজয়ী

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রোস্তম আলী ঘোড়া মার্কা প্রতীক নিয়ে ৫৫ হাজার ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদ পেয়েছেন ২৭ হাজার ৯১ ভোট।

মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার সৈয়দ রবিউল ইসলাম।

এছাড়া আনারস প্রতীক নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু পেয়েছেন ১৮ হাজার ৪৬৩ ভোট, দোয়াত কলম প্রতীকে এনামুল হক হিরক পেয়েছেন ৫৩২ ভোট। এছাড়া হেলিকপ্টার ৬৪ ভোট পেয়েছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সহ সভাপতি মুক্তিযোদ্ধা রোস্তম আলী দীর্ঘদিন সমাজ সেবার সঙ্গে জড়িত। রাজনীতির পাশাপাশি তিনি মাগুরা ডায়াবেটিক সমিতি, রোগী কল্যাণ সমিতি, প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন স্কুল, কলেজ ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: