২৭ ইন্টারভিউ দিয়েও মেলেনি চাকরি, মাগুরায় মুক্তিযোদ্ধার সাংবাদিক সম্মেলন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

২৭টি ইন্টারভিউ দেওয়ার পরও চাকরি মেলেনি মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের এক মুক্তিযোদ্ধার সন্তানের। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে অর্থনীতিতে অনার্সসহ দ্বিতীয় বিভাগে এম পাশ করেছেন তিনি।

বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করে বৃহস্পতিবার মাগুরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা নবুয়ত শেখ। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নবুয়ত শেখ জানান, তার ছেলে নজীর আহম্মেদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে অর্থনীতিতে অনার্সসহ এম এ পাশ করার পর অন্তত ২৭টি চাকুরিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ৭টিতে মৌখিক পরীক্ষা পর্যন্ত গেলেও অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত চাকুরি হয়নি। ইতিমধ্যে সরকারি চাকুরির বয়স সীমা শেষ হয়ে গেছে। ২ বছর আগে দু’টি চাকুরি যথাক্রমে বাংলাদেশ ডাক বিভাগ ও সোনালী ব্যাংকে আবেদন করা আছে। আগামীতে যে কোন সময় সেগুলোর পরীক্ষা হবে।

এদিকে অতি দারিদ্র্যতার মধ্য দিয়ে দায়-দেনা হয়ে ছেলের লেখাপড়া শিখিয়েছেন। একটি চাকুরি না হয় তাহলে পরিবার পরিজন নিয়ে জীবন ধারণ করা কষ্টকর হয়ে যাবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সহানুভূতি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: