মাগুরানিউজ.কমঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের শ্রেষ্ঠ কলেজগুলোকে প্রথমবারের মতো পুরস্কৃত করা হয়েছে।
শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরে কলেজ র্যাংকিং-২০১৫ এর অ্যাওয়ার্ড ও সনদ প্রদান অনুষ্ঠান হয়।
৩১টি সূচকের ভিত্তিতে দেশের ৬৮৫টি অনার্স ও মাস্টার্স কলেজের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে ৬৭টি কলেজকে সেরা কলেজের স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে কোনো কোনো কলেজ একাধিক ক্যাটাগরিতে পুরস্কার পায়।
জাতীয় পর্যায়ে সেরা ৫ কলেজ : রাজশাহী কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল।
জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ : ইডেন মহিলা কলেজ।
জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ : রাজশাহী কলেজ।
জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ : ঢাকা কমার্স কলেজ।
খুলনা অঞ্চলের ১০ সেরা কলেজ : সরকারি এম এম কলেজ, যশোর; কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরা; সরকারি মহিলা কলেজ, যশোর; চুয়াডাঙ্গা সরকারি কলেজ, উপশহর মহিলা ডিগ্রি কলেজ, যশোর; সাতক্ষীরা সিটি কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, সরকারি পি সি কলেজ, বাগেরহাট; সরকারি শ্যামনগর মহসীন কলেজ, সাতক্ষীরা, নওয়াপাড়া কলেজ, যশোর।


