মাগুরানিউজ.কমঃ
মাগুরা শহরে মিলছে নবগঙ্গার দুই পাড়। গুরুত্বপূর্ণ ব্রীজ নির্মান প্রকল্পের আওতায় মাগুরা শহরের নবগঙ্গা নদীর উপর ১০ কোটি টাকা ব্যয়ে ব্রীজ নির্মান কাজ চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ২০১৪- ১৫ অর্থ বছরে এ প্রকল্প হাতে নেয়া হয়।
এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এ স্থানে ব্রীজ নির্মানের দাবি করে আসছিল। নির্মান সম্পন্ন হলে মিনিটেই মাগুরা শহরে আসতে পারবেন পারনান্দুয়ালীর মানুষেরা।
যশোরের এম বি বি নামের ঠিকাদারী প্রতিষ্টান ৯ কোটি ৯৮ লাখ ৪৬ হাজার ৪৭২ টাকার চুক্তিতে নির্মানের দায়িত্ব পায়।
গত ২৩ আগস্ট নির্মান কাজ শুরু হয়। নির্মান কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০১৭ সালের ২১ মে তারিখের মধ্যে।


