মাগুরায় নিত্যপণ্যের বাজারে আগুন!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিনিধি-

নিত্যপণ্যের বাজারে উত্তাপ চলছে। আজ একটির দাম বাড়ছে তো কাল আরেকটির দাম বাড়ছে। দুয়েকদিনের ব্যবধানে বাজারে বেড়েছে চিনি, ছোলা ও ব্রয়লার মুরগির দাম। রমজানের আগে এসব পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকা। অথচ দুয়েকদিন আগে খুচরা বাজারে প্রতিকেজি চিনি বিক্রি হয়েছে ৫২ টাকা থেকে ৫৫ টাকায়। প্রতিকেজি চিনিতে বেড়েছে ৫ টাকা। এ ছাড়া বাজারে ছোলার দামও ঊর্ধ্বমুখি। খুচরা বাজারে মানভেদে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮৫ টাকা থেকে ৯০ টাকা।

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, রমজান মাস আসছে, এজন্য পাইকারি বাজারে চিনির দাম বাড়ানো হয়েছে। আর এ কারণে খুচরা বাজারে তার প্রভাব পড়েছে। তবে রমজানের আগে চিনির দাম কমবে না। ছোলার দামও রমজানের আগে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। চাহিদার চেয়ে আমদানি কম ও আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে দেশের বাজারে ছোলার দাম বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: