মাগুরানিউজ.কম:
সোমবার দুপুরে নিজস্ব প্রাইভেট কার যোগে সাকিবের মা শিরিন রেজা মেয়ে রিতুকে নিয়ে নিজের বাবার বাড়ি সদর উপজেলার বারাশিয়া গ্রামে যাচ্ছিলেন। দুপুর দুইটার দিকে তাদের বহনকারী কারটি মাগুরা ফরিদপুর সড়কের পারনান্দুয়ালি ব্রিজ এলাকায় পৌছলে দূর্ঘটনার মুখে পড়ে। এ সময় একটি অটো ভ্যান ও যাত্রিবাহি বাসের সঙ্গে প্রাইভেট কারের ত্রিমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কারটি ক্ষতিগ্রস্থ হলেও প্রাণে রক্ষা পান সাকিবের মা-বোন। তবে আহত হয়েছেন অটোভ্যান চালক।


