ঈদের ছুটিতে মাগুরায় বিয়ের হিড়িক

 

মাগুরানিউজ.কম:

mn

ঈদের ছুটিতে মাগুরায় বিয়ের হিড়িক পড়েছে। আগে থেকেই পাত্র-পাত্রী ঠিকঠাক করে ঈদের ছুটিতে ধার্য ছিল এসব বিয়ের দিন।

মাগুরা শহরসহ জেলায় অন্তত দুই শতাধিক বিয়ে হয়েছে ঈদের দুই দিনে। বিয়ের কারণে শহর মাইক্রো ও কার শূন্য হয়ে পড়েছে, ফলে ভাড়া নিতে গিয়ে এগুলো পাওয়া যাচ্ছে না। জরুরি প্রয়োজনে মাইক্রো কিংবা কার ভাড়া নিতে গেলে হিমশিম খেতে হচ্ছে অনেককে। এছাড়া বিয়েতে শহরের বিভিন্ন মোড় ও বাসা-বাড়ি সেজে উঠেছে।

মাগুরা চৌরঙ্গীমোড় মোড় এলাকার মো. আব্দুল্লাহ মাগুরানিউজকে বলেন, ঈদের ছুটিতে বিয়ের বরযাত্রী বহনের দৃশ্য দেখে মনে হচ্ছে, এখন যেন বিয়ের মৌসুম চলছে। একই সময়ে এতোগুলো বিয়ের কারণে কমিউনিটি সেন্টার, ডেকোরেটর সামগ্রী, বাস ও মাইক্রোবাস সহজে ভাড়া পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

সৈয়দ আতর আলী রোডের বাসিন্দা এক বরের বাবা সোহরাব হোসেন মাগুরানিউজকে বলেন, আগে থেকেই পাত্রী ঠিক করা ছিল। বছরের এ সময়টাতে আত্মীয়স্বজনেরা বাড়ি আসায় রোববার ছেলেকে বিয়ে দিয়েছি। আর আজ বৌ ভাতের অনুষ্ঠান করছি।

একটি কমিউনিটি সেন্টারে নহাটা ইউনিয়নের নাজমুল শেখের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ঈদের এ সময়ে আত্মীয়স্বজনরা সবাই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে গ্রামে আসে। বিয়ের বাড়িতে সাহায্য করার মতো লোকের অভাব হয় না। তাছাড়া বর-কনে দুই পক্ষের বেশির ভাগ আত্মীয়স্বজনই বিয়েতে অংশ নিতে পারেন।

যে কারণে এ সময়ে তার ভাগ্নের বিয়ের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। এ রকম অনেকই সমভাবনায় ঈদের ছুটির সময়ে বিয়ের আয়োজন করছেন বলে মত তার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: