মাগুরানিউজ.কমঃ
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ দিন আজ শনিবার মাগুরা জেলার নিবন্ধন স্থানগুলোতে উপচেপড়া ভিড়। নিবন্ধনের জন্য সকাল থেকেই লাইন দিয়েছেন নারী-পুরুষ মোবাইল গ্রাহকরা। তবে সার্ভারে সমস্যার কারণে নিবন্ধন প্রক্রিয়া ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এতে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে বলে জানান নিবন্ধন করতে আসা কয়েকজন।
জেলার বিভিন্ন গ্রাম পর্যায়ে চলছে সিম নিবন্ধন। শেষ দিনে আজ প্রায় সব নিবন্ধন কেন্দ্রগুলোতেই গ্রাহকের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।
ব্র্যাক কর্মী শাহীনুর রহমান জানান, কর্মব্যস্ততায় তিনি নিবন্ধন করাতে পারেননি আজ নিবন্ধন করাতে এসেছেন। সকাল নয়টার দিকে সেখানে পৌঁছে দেখেন অনেকেই লাইন দিয়ে অপেক্ষা করছেন। দীর্ঘ অপেক্ষার পর সার্ভারে সমস্যার কারণে আরো সময় অপেক্ষা করতে হচ্ছে।


