মাগুরানিউজ.কমঃ
দেশের সব মানুষের এখন একটাই প্রার্থনা- হে ঈশ্বর, বৃষ্টি দাও। তীব্র দাবদাহে পুড়ছে দেশের বিভিন্ন এলাকা। প্রচণ্ড গরমে মাগুরা অঞ্চলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। গ্রামাঞ্চলে লোডশেডিং যন্ত্রণা আরো বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতি মোকাবিলায় খাবার গ্রহণে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
দেশের বেশ কয়েকটি জেলার মতো মাগুরাতেও গত কয়েকদিন ধরে বিরাজ করছে উচ্চ তাপমাত্রা। এতে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষ করে কৃষক, দিনমজুরসহ শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।
প্রচণ্ড গরমে প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছেন অনেক মানুষ। এ অবস্থায় সবাইকে পানি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের।


