মাগুরায় পেট্রোল বোমায় পাঁচ শ্রমিক হত্যার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

মাগুরানিউজ.কম: 

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে মাগুরা সদরের ইছাখাদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিজানুর রহমান জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য।

তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল সদরের ইছাখাদা এলাকা থেকে অ্যাডভোকটে মিজানুর রহমানকে গ্রেফতার করে।

তিনি ২১ মার্চ সন্ধ্যায় বিএনপির ডাকা অবরোধের সময় সদরের মঘির ঢালে পেট্রোলবোমা হামলা করে ৫শ্রমিক হত্যা মামলার এজাহারভূক্ত পালাতক আসামি। ওই ঘটনায় মোট ৯ জন অগ্নিদগ্ধ হন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান ৫জন। বাকিরা আহত অবস্থায় পঙ্গুত্ব রবণ করে মনবেতর জীবন যাপন করছেন।

এ ঘটনায় জেলা বিএনপির একাধিক নেতাকর্মীসহ মোট ২৬জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: