মনোনয়ন বাণিজ্য নিয়ে উত্তপ্ত মাগুরার মহম্মদপুর

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

দুই নেতার স্থানীয় নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ এখন মহম্মদপুর উপজেলার সর্বত্র দমকা হাওয়ার মতো বইছে। দুই নেতার সমর্থকদের মধ্যে প্রায়ই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হতে দেখা যাচ্ছে।

হাবিবুর রহমানের অভিযোগ, সভাপতি-সম্পাদকের অর্থবাণিজ্য ও  অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলায় তাকে (হাবিবুর রহমানকে) গঠনতন্ত্র বহির্ভূতভাবে দল থেকে বহিষ্কারের চিঠি পাঠানো হয়। গত ২৪ এপ্রিল লাল খামে ডাকযোগে সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত পাঠানো ওই চিঠি তিনি হাতে পান।

বহিষ্কারের ওই চিঠি প্রত্যাখ্যান করে হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। ওই সময় আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬ (ঠ) অনুযায়ী তিনি বহিষ্কার হন। তার সেই বহিষ্কার আদেশ এখনো বহাল রয়েছে।

এ বিষয়ে মাগুরা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আলাপ করলে তাঁরা জানান, বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

মাগুরার সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: