মাগুরানিউজ.কমঃ
মাগুরার সদর উপজেলার মঘি ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে বুধবার সকালে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ১৫টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বেলা ১১ টার দিকে মঘি ইউনিয়নের বিজয়ী মেম্বর প্রার্থী শওকত হোসেন ও পরাজিত প্রার্থী বেল্লাল হোসেনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ৬০ রাউণ্ড গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় পুলিশের গুলি ও প্রতিপক্ষের হামলায় আহতদের মাগুরা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা ঘটনাস্থল থেকে ৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মহিষাডাঙ্গা গ্রামে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


