আজ আবার উৎসবমুখর মাগুরার নবগঙ্গা

মাগুরানিউজ.কমঃ

mn
বিশেষ প্রতিবেদক-

বাংলা নববর্ষ উপলক্ষে মাগুরা শহরের নবগঙ্গা নদীতে আজ বিকালে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী তালের ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা। শহরতলীর ইসলামপুর পাড়া স্পোটিংক্লাব এ তালের ডোঙ্গা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার বিকালে নবগঙ্গা নদীতে এ তালের ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পারানান্দুয়ালী গ্রামের নুরল মাঝির ডোঙ্গা প্রথম, নিজনান্দুয়ালী গ্রামের অশান্ত বিশ্বাস দ্বিতীয় ও পারনান্দুয়ালী গ্রামের ইউসুফ হোসেনের ডোঙ্গা তৃতীয় হয়।

এ তালের ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা দেখতে মাগুরা শহরের বিভিন্ন এলাকার শত শত নারী পুরুষের সমাগম ঘটে নবগঙ্গা নদীর দু’পাড়ে। এ প্রতিযোগিতা নিজনান্দুয়ালী খেয়া ঘাট থেকে শুরু হয়ে ঢাকার রোড স্লুইচ গেটে গিয়ে শেষ হয়।

আগামী ২৯ এপ্রিল সংগঠনের আয়োজনে মাগুরা সাবেক প্রয়াত পৌর মেয়র আলতাফ হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় তালের ডোঙ্গা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুষ্কার বিতরণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: