মাগুরানিউজ.কমঃ
শ্রীপুরের ৮ইউনিয়ন পরিষদে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন হবে। আজ মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ও জেলা নির্বাচন অফিসার আহম্মদ আলী নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফ করেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ। পুলিশ ও আনসার সদস্য নির্বাচনের আগের দিন থেকে নির্বাচনী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বাড়তি নিরাপত্তার জন্য বিজিবি, র্যাবের টিম সার্বক্ষণিক কাজ করবে বলে জানা গেছে।


