মাগুরা শহরে এই প্রথম হনুমান পূজা অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরা শহরের সাহাপাড়ায় নতুন বাজার স্মৃতি সংঘের উদ্যোগে হনুমান পূজা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে ভক্তদের উপস্থিতিতে ব্রাহ্মণের মন্ত্রপাঠের মধ্য দিয়ে মূল পূজা-অর্চনা ও প্রসাদ বিতরণ পর্ব অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো মাগুরা শহরবাসী হনুমান পূজার আয়োজনে অংশ নিল।

পরে নিজনান্দুয়ালী নিতাই-গৌর-গোপাল সেবাশ্রমের সেবায়েত চিন্ময়ানন্দ দাস মহারাজ রামায়ণের উদ্ধৃতি দিয়ে রামচন্দ্রের ভক্ত পবনপুত্র হনুমানের নানা ইতিবাচক দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

সন্ধ্যায় বড় পর্দায় রামায়ণে বর্ণিত হনুমান চরিত্র ও তার পাতাল বিজয় কাহিনি নিয়ে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে হনুমান পূজার আয়োজন সমাপ্ত হয়।

হনুমান জী হলেন পরম রাম ভক্ত। তিনি মহাদেবের অবতার। তাঁকে রুদ্র অবতার ও বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: