বৈশাখী প্রথম সকালে আবেগে‌ মাতল মাগুরা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ মাগুরায় পহেলা বৈশাখ-১৪২৩ উদযাপিত হচ্ছে।

আকাশের বুক চিরে মেঘ পিয়াসী রোদের আলপথ ধরে যে সূর্য উদিত হলো আজ, তার বর্ণচ্ছটায় মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। স্বাগতম ১৪২৩। আশাবাদীরা ধন্য হবে পুরো একটি বছরের অভিজ্ঞতায় শাণিত হয়ে নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখছে বলে। নৈরাশ্যবাদীরা তখন মৃত্যুর দিকে আরো একটু এগিয়ে যাওয়ার ভয়ে তটস্থ। যে যেভাবেই ভাবুন না কেন, আমরা আশাবাদী। আশা করি, সৃষ্টি ও মঙ্গলের বারতা নিয়ে আগমন ঘটেছে ১৪২৩ সালের।

সকালে অমঙ্গল বিতাড়নের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নতুনের আবাহনে শেষ হলো মঙ্গল শোভাযাত্রা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের পদচারণায় জনস্রোতে পরিণত হয়েছিলো মাগুরা শহর। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির ধারক পহেলা বৈশাখ বরণের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রায় ছিলো বর্ণিল সাজের রঙিন জনস্রোত।

জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের নোমানী ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলার সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন ক্লাব, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এছাড়া উদীচী শিল্পী গোষ্ঠী, সারেগামা সংগীত নিকেতন, প্রত্যয় সাংস্কৃতিক সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শহরের নোমানী ময়দানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নাচ, গান, কবিতা আবৃত্তির আয়োজন করে।

মাগুরা জেলা সদরসহ শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলায় পহেলা বৈশাখ পালন উপলক্ষে গরুর গাড়ির র‌্যালী, গ্রামীণ খেলাধুলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুনকে বরণ ও পুরাতনকে বিদায় করার কর্মযজ্ঞে বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক বিভিন্ন সংগঠন হাতে নিয়েছে নানান কর্মসূচি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: