প্রযুক্তির ছোঁয়ায় কোণঠাসা বৈশাখের শুভেচ্ছা কার্ড!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

বাঙালির অন্যতম প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ বাঙালি জাতির ঐতিহ্য প্রকাশের একটি প্রধান উৎসব। এ উৎসব উপলক্ষে আগে  একে অপরকে শুভেচ্ছা জানাতো কার্ড দিয়ে। কিন্তু আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানানোর ধরন। প্রযুক্তির ছোঁয়ায় যেন কোণঠাসা বৈশাখের শুভেচ্ছা জানানোর কাগুজে কার্ড।

ডিজিটাইলেজশনের যুগে এসে উৎসব ঠিকই আছে কিন্ত পাল্টেছে শুভেচ্ছা জানানোর ধরন। এক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক, ভাইবার, ইমো, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। এছাড়াও মোবাইলে ফোনকল, এসএমএস, ই-মেইলের ব্যবহার যুক্ত হয়েছে আরো আগেই।

বাঙালির শত বছরের পুরনো ঐতিহ্য বাংলা নববর্ষের ঠিক আগে আগে প্রিন্টিং হাউজগুলো পার করতো ব্যস্ত সময়। তৈরি করতো বিভিন্ন ধরনের বাহারি কাগুজে কার্ড। শুভেচ্ছা জানানোর জন্য ক্রেতারা সেই কার্ড কিনতে ভিড় জমাতেন সেই সব প্রিন্টিং হাউজগুলোতে। কিন্তু ডিজিটাইলেজশনের যুগে এসে প্রযুক্তির ছোঁয়ায় যেন কোণঠাসা হয়ে পড়েছে শুভেচ্ছা জানানোর পদ্ধতি।

অনলাইন সামাজিক যোগাযোগ প্লাটফর্মগুলোর ব্যবহার ক্রমেই বাড়ায় সবাই এর মাধ্যমেই শুভেচ্ছা আদান প্রদানে অভ্যস্ত হয়ে পড়ছে। অনেকে মোবাইল ফোনের প্যাকেজ এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানান। বৈশাখের শুভেচ্ছা কার্ড ঐতিহ্য হারাতে বসেছে প্রায়, তারপরও অনেকে আছেন, যার শখ করে এখনো এই চিরায়ত ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা করছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: