মাগুরায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের প্রস্তুতি সম্পন্ন

মাগুরানিউজ.কম: 

mnsaet

রাত পোহালেই মাগুরা সদর উপজেলা উপ-নির্বাচন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

সকালে মাগুরা পুলিশ লাইনস্ ড্রিলশেডে মাগুরা সদর উপজেলার উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক আইন-শৃংখলা রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের জন্য মাগুরা জলা পুলিশ সুপার জনাব এ কে এম এহসান উল্লাহ উদ্দেশ্যে ব্রিফিং দেন।

mn

তিনি আরো জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সোমবার দুপুরে সব কেন্দ্রে নির্বাচনী উপকরণ বিতরণ করা হয়েছে। ৬৫টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাগুরা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ জানান, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে মোবাইল টিম, স্পেশাল মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতসহ ২ হাজার ৩৮১জন আইন-শংঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: