রাত পোহালেই মাগুরা সদর উপজেলা উপ-নির্বাচন

মাগুরানিউজ.কম: 

Maguramn

মাগুরা সদর উপজেলা পরিষদ উপ-নির্বাচন আগামীকাল (২১ জুলাই)  মঙ্গলবার। ইতিমধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সোমবার দুপুরে সব কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জাম পৌঁছানো হয়েছে।

উপ-নির্বাচন চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর মধ্যেঃ

আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রোস্তম আলী ‘ঘোড়া’ প্রতীকে।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ‘আনারস’ প্রতীকে।

জেলা যুবলীগের অাহ্বায়ক এনামুল হক হিরক ‘দোয়াত কলম’ প্রতীকে।

জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ও কুচিয়ামোড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ‘হেলিকপ্টার’ । এবং

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মদ বিশ্বাস ‘মোটরসাইকেল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  ।

জেলা রিটার্নিং অফিসার সৈয়দ রবিউল ইসলাম মাগুরানিউজকে জানান, মোট ১৩টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত সদর উপজেলা পরিষদের এ নির্বাচনে মোট ২ লাখ ৫৭ হাজার ৯৯৯জন ভোটার ১০৫টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রসঙ্গত, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন (৭০) গত ২২ এপ্রিল বুধবার ভোর ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বশেষ ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারী মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।
 
গত ১০ জুন উপনির্বাচনের তফসিল ষোষণা করা হয়। ২২ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২৫ জুন মনোনয়নপত্র বাছাই, ৫ জুলাই প্রার্থিতা প্রত্যাহার ও ২১ জুলাই ভোট গ্রহণের তারিখ ধার্য করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: